27 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে পালাল আফগান নারী ফুটবলাররা

পাকিস্তানে পালাল আফগান নারী ফুটবলাররা


বিএনএ বিশ্বডেস্ক :তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের এক মাস পর আফগান নারী ফুটবলাররা সীমান্ত পার হয়ে পাকিস্তানে পালিয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। পশ্চিম তোর্খাম সীমান্ত দিয়ে বৈধ কাগজপত্র নিয়েই এসব খেলোয়াড় পাকিস্তানে প্রবেশ করেন।

বুধবার টুইটারে তিনি জানান, আমরা পশ্চিম তোর্খাম সীমান্ত দিয়ে প্রবেশ করা আফগান নারী ফুটবল দলকে স্বাগত জানিয়েছি। তাদের বৈধ পাসপোর্ট আছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাদের ভিসাও দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সীমান্ত দিয়ে মঙ্গলবার অন্তত ৭৫ জন পাকিস্তানে প্রবেশ করে।তবে কতজন আফগান নারী ফুটবলার ও তাদের পরিবারের সদস্যদের পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি

পাকিস্তানের ডন পত্রিকা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবান কাবুল দখলের পরই ওইসব নারী ফুটবলারদের জরুরি মানবিক ভিসা দেওয়া হয়েছিল।পাকিস্তানে প্রবেশের পর তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এসব ফুটবলাররা শেষ পর্যন্ত কাতারের দোহায় চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের