20 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে পানির স্রোতে দুই শিশুসহ মা নিখোঁজ

বান্দরবানে পানির স্রোতে দুই শিশুসহ মা নিখোঁজ


বিএনএ , বান্দরবান:বান্দরবানে পাহাড়ের রাঙাঝিরিতে গোসলের সময় পানিতে ভেসে শিশুসহ একই পরিবারের ৩ নিখোঁজ হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর)বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ছাংঙ্গাই ত্রিপুরা পাড়া এলাকায় সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে রাঙাঝিড়ি পাহাড়ী ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের ৪ জন।এসময় হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হয়। তাড়াহুড়া করে রাঙাঝিড়ি থেকে উঠার সময় পা পিছলে পাহাড়ী ঝিড়ির পানির স্রোতে ভেসে যান মা এবং দুই শিশু। এরা হলেন- ছাংঙ্গাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুঙ ত্রিপুরা (১৩) এবং ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)। তবে আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরা রক্ষা পেয়েছেন।

সদর ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা জানান, পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ ৪ জন পাড়ার পাশে ঝিড়িতে গোসল করতে নামে। এসময় প্রবল বর্ষণ শুরু হলে ঝিড়ি থেকে উঠার সময় পাহাড়ের মাটি ধসে তারা ঝিড়িতে পড়ে যায়। এ সময় কৃষ্ণতি ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরা প্রাণে বেঁচে গেলেও অপর ৩ জন পাহাড়ি ঢলে ভেসে যায়। তাদের এখনো খোঁজ পাওয়া যায়নি।
বিএনএ//ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী