27 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » টানা ছয় ম্যাচে লিওনেল মেসির ৯ গোল

টানা ছয় ম্যাচে লিওনেল মেসির ৯ গোল

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: নতুন দল ইন্টার মিয়ামির জার্সিতে টানা ছয় ম্যাচে ৯ গোল করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের ঝলকে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি।

বুধবার(১৬ আগস্ট) সুবারো পার্কে উত্তেজনাকর সেমিফাইনালে গোল করে মেসি গত ছয় ম্যাচে ৯টি গোল করার কৃতিত্ব দেখান। ফিলাডেলফিয়ার পক্ষে সান্তনাসূচক গোলটি পরিশোধ করেন আলেহান্দ্রো বেদোয়া।

আগামী শনিবার ফাইনালে নাশভিল এসসির(Nashville SC) মোকাবেলা করবে ইন্টার মিয়ামি। এনিয়ে ক্যারিয়ারে ৪২তম ফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জণ করবেন মেসি। মেক্সিকান ক্লাব মনটেরিকে আরেক সেমিফাইনালে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে নাশভিল।

প্রথমবারের মত মেক্সিকো ও মেজর লিগ সকারের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এই লিগ কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের দুই দল মুখোমুখি হবে।

ফাইনাল নিশ্চিত করায় আগামী মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ আঞ্চলিক টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ইন্টার মিয়ামি। এর মাধ্যমে ২০২৫ সালে ফিফার বর্ধিত ক্লাব বিশ্বকাপেও খেলারও সম্ভাবনা তৈরী করলো ইন্টার মিয়ামি ক্লাব। সূত্র: theathletic

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ