21 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদকের জামিন

আদালত প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ আগস্ট) ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জর্জ মো. ফয়সাল বিন আতিকের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

এরপর গত ৩মে ঢাকা মহানগর দায়রা জর্জ মো. আছাদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে তিনি আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালত থেকে পাওয়া আগাম জামিনের জামিননামা দাখিল করেন। আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিননামা গ্রহণ করেন। এরপর তারা স্থায়ী জামিনের জন্য আরেকটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে করা একটি প্রতিবেদন নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনটি করেছিলেন সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান। এ ঘটনায় গত ২৯ মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস্ ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।

বিএনএনিউজ/শহীদুল ইসলাম,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী