20 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে আ’লীগ নেতা নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে আ’লীগ নেতা নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে আ'লীগ নেতা নিহত

বিএনএ, ঢাকা : রাজধানী যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক হাবু (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি ৫০ নং ওয়ার্ডের ১৪ নং ইউনিটের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (১৬আগস্ট) রাত  ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাবুর চাচাতো ভাই সুমন ইসলাম জানান, সোমবার কয়েকজন বিএনপি কর্মীর সঙ্গে ইন্টারনেটের লাইন নিয়ে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে আজ মঙ্গলবার রাতে  কয়েকজন দুর্বৃত্ত আমার ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবসা নিয়ে যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তারাই এই কাজ করে থাকতে পারে বলে আমাদের ধারণা।

তিনি আরও জানান, নিহতের পিতার নাম আলী আহমেদ হাওলাদার। তারা ওই এলাকাতেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থেকে ছুরিকাঘাতে আহত এক নেতাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তি একজন আওয়ামী লীগের নেতা ছিলেন বলে জানতে পেরেছি। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতালে তাকে নিয়ে আসলে চিকিৎসকরা রাত পৌনে ৯টায় মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী