23 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ


বিএনএ,চট্টগ্রাম : রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা কোটা আন্দোলনের দাবি নিয়ে এবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি ইনস্টিটিউটের ডাইনিং হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে।

ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তামিম এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত প্রায় দু শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি জানানো হয়।

ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর রহমত উল্লাহ জানান, বর্তমানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিলটি বের করার চেষ্টা করছে। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

বিএনএ নিউজ/রেহানা, ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা