23 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ


বিএনএ, ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করে রেখেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা।

 

শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয় তারা।

শ্রমিকরা আরো  জানান, আমরা বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত রেললাইন ছাড়ব না।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ