27 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

saudi

বিশ্ব ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে। রোববার (১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের আজ টিভির খবরে বলা হয়েছে, লাখ লাখ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজের জমাতে অংশ নেন।

সৌদি নাগরিক, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশি নাগরিকদের অংশগ্রহণে সৌদি আরব জুড়ে ১২ হাজারেরও বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মক্কায়, আজ কোরবানির পর হজযাত্রীরা তাদের মাথা ন্যাড়া করবেন এবং তাদের ইহরামের পোশাক খুলে ফেলবেন। এরপর তারা সাধারণ পোশাকে তাওয়াফ আল-জিয়ারাহ (কাবা প্রদক্ষিণ) এবং সাঈ (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে চলমান) করবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের