29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনোত্তর সহিংসতায় চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

নির্বাচনোত্তর সহিংসতায় চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় রমজান আলী (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ছুরিকাঘাতে খুন হয়েছে।  বৃহস্পতিবার (১৬ জুন) রাত আটটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রমজান ওই এলাকার বাদশা ফকিরের ছেলে।তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, নিহত রমজান পাথরঘাটা ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী ইসহাকের অনুসারী ছিলেন।  নির্বাচনে জয়ী সাইদুল হক মেম্বারের কয়েকজন অনুসারী বৃহস্পতিবার রাতে রমজানকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ইছানগর এলাকায় ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএনিউজ/এনআমিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী