26 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পাঁচ শতাধিক বই বিতরণ করলো জবি ছাত্রলীগ

পাঁচ শতাধিক বই বিতরণ করলো জবি ছাত্রলীগ

পাঁচ শতাধিক বই বিতরণ করলো জবি ছাত্রলীগ

 বিএনএ, জবি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বই পাঠের অভ্যাস গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে বই বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। এই কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু সম্পর্কিত ৪টি বই বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন, বিজ্ঞান অনুষদ ও মুজিব মঞ্চ এলাকায় শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়। বই বিতরণ কর্মসূচিতে জনক আমার পিতা আমার, অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, কারাগারে রোজনামচা বই বিতরণ করা হয়। এই কর্মসূচি সামনে আরও বাড়ানো হবে বলে জানিয়েছে ছাত্রলীগ সূত্র।

বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম হিমু বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের দেয়া বই পেয়েছি। নিঃসন্দেহে এটা অনন্য এবং অসাধারণ উদ্যোগ। বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা-চেতনা শুধু লোকমুখে শুনে নয়, নিজে পড়ে জানতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, প্রথমদিনে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি চলমান থাকবে। আমরা সব শিক্ষার্থীর মাঝে জাতীর জনকের আদর্শ ছড়িয়ে দিতে চাই।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আমরা চাই শিক্ষার্থীদের মাঝে বই পাঠের অভ্যাস গড়ে উঠুক। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে। তাহলে এই প্রজন্ম বিপথে যাবে না।

বিএনএ নিউজ/সাহিদুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ