25 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আইএইএ’র মহাপরিচালককে কঠোর ভাষায় ইরানের সতর্কতা

আইএইএ’র মহাপরিচালককে কঠোর ভাষায় ইরানের সতর্কতা


বিএনএ, ডেস্ক ;  আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করেছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য আমি আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসিকে আন্তরিক পরামর্শ দিচ্ছি। যদি আইএইএ’র দৃষ্টিতে কোনো কারিগরি সমস্যা থাকে তাহলে সংস্থাটির গঠনকাঠামোর আওতায় সুনির্দিষ্ট চ্যানেলে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু এ ধরনের রাজনৈতিক রং লাগানো বক্তব্য দিয়ে গণমাধ্যমের খোরাক সৃষ্টি করা আইএইএ’র মহাপরিচালকের কাজ নয়।

সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে রাফায়েল গ্রোসির দেয়া এক প্রতিবেদনের সূত্র ধরে আইএইএ’র নির্বাহী বোর্ডে আমেরিকাসহ চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে।তেহরান বলছে, আইএইএ’র পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার পর ইরান আইএইএ’র পরিদর্শকদের সহযোগিতা করা কমিয়ে দিয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর