29 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৭ জুন অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর চালান পরীমনি

৭ জুন অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর চালান পরীমনি

৭ জুন অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর চালান পরীমনি

বিএনএ, ঢাকা : জনপ্রিয় নায়িকা পরীমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাব লিমিটেড (এসিসিএল) ভাংচুরের অভিযোগ তুলেছে।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, গত ৭ জুন গভীর রাতের এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় জিডি বা মামলা হয়নি। তবে পুলিশ নতুন করে ওই ঘটনা তদন্তে ক্লাব পরিদর্শনে যাবে।

এদিকে অভিযোগের বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, এটি ফালতু অভিযোগ। এতদিন পর কেন এই অভিযোগ?

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ৭ জুন গভীর রাতে ৯৯৯ এ কল পেয়ে গুলশান থানা পুলিশের একটি টিম অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায়, কথা কাটাকাটিকে কেন্দ্র করে পরীমনি ক্লাবে গ্লাস ভাংচুর করেছেন। পরে আর এ ঘটনায় কেউ অভিযোগ না করায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা গেছে, আগে ৭ জুন গভীর রাতে চিত্রনায়িকা পরীমনি গুলশানের ১৩৭ নম্বর রোডে অল কমিউনিটি ক্লাব লিমিটেডে ভাংচুর করেন। এ সময় ওই ক্লাবে থাকা বেশ কয়েকজন বার কর্মীকে মারধরও করেন বলে অভিযোগ এই নায়িকার বিরুদ্ধে।

গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!