27 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ৬২ দোকানের বাঁধা পিডিবি’র ১ খুঁটি!

কর্ণফুলীতে ৬২ দোকানের বাঁধা পিডিবি’র ১ খুঁটি!

কর্ণফুলীতে ৬২ দোকানের বাঁধা পিডিবি'র ১ খুঁটি!

বিএনএ, কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রাম কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকার পুরাতন ব্রীজঘাটস্থ তিনতলা নুর মার্কেট ভবনে ৬২ দোকানের বাঁধা হয়ে দাঁড়িয়েছে এক বৈদ্যুতিক খুঁটি। এ মার্কেটের জমিদার হাজী ফজল হক জানান, এ মার্কেটে ডাক্তারের চেম্বার, মিনি ক্লিনিক, মুদি গ্রোসারি, ওষুধ, মালাই মিষ্টাঙ্গন ও ওয়ালটন সিঙ্গারসহ ৬২টি দোকান রয়েছে।

কিন্তু এ মার্কেটের চলাচলের একমাত্র রাস্তার মাঝখানে একটু বৈদ্যুতিক খুঁটি থাকায় দীর্ঘদিন যাবৎ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

বুধবার (১৫ মে) বিকেলে এ খুঁটি সরাতে মার্কেট মালিকের ছেলে নাছির আহমেদ চট্টগ্রাম দক্ষিণ বিদুৎ বিতরণ বিভাগের আগ্রাবাদস্থ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে এ আবেদন করেছেন।

আবদনে বলা হয়, মার্কেটের সামনে সিডিএ এর জায়গায় বাউন্ডারী ওয়াল তৈরি করায় মার্কেটের একমাত্র চলাচল রাস্তা ও মেইন রোডের সংযোগ স্থানের মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে। যার কারণে মার্কেটে চলাচল ও লোড আনলোডে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রিক্সা ও ভ্যানগাড়ী খুঁটির জন্য ভিতরে প্রবেশ করতে পারে না। মেইন রোডের গাড়ী পার্কিং করে লোড আনলোড করতে গেলে যানজট সৃষ্টি হয়। যদি খুঁট’টি ৪ ফুট পাশে সরানো হয় তাহলে সমস্যা সৃষ্টি হবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জোনের পরিচালন ও সংরক্ষণ সার্কেল বিউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার মোহন্ত বলেন, ‘গতকাল এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক বিষয়টি কর্ণফুলীর মইজ্জ্যারটেক পিডিবি উপ-কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।’

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ