23 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পুতিনের শারীরিক সঙ্কটের সঙ্গে ইউক্রেন হামলার যোগ আছে: ব্রিটিশ গুপ্তচর

পুতিনের শারীরিক সঙ্কটের সঙ্গে ইউক্রেন হামলার যোগ আছে: ব্রিটিশ গুপ্তচর


বিএনএ ডেস্ক:পুতিনের স্বাস্থ্যের কথা উল্লেখ করে প্রাক্তন ব্রিটিশ গুপ্তচরের দাবি, ইউক্রেনে হামলার সঙ্গে পুতিনের জটিল রোগে আক্রান্ত হওয়ার সরাসরি যোগ রয়েছে।

ক্রিস্টোফার স্টেলি নামে ওই গুপ্তচর সম্প্রতি এক সংবাদমাধ্যমে দাবি করেছেন, ‘‘পুতিনের শারীরিক অবস্থা ভীষণই সঙ্কটজনক। রুশ সূত্রের সঙ্গে লাগাতার কথা বলে অন্তত আমার তাই মনে হচ্ছে। এটা কী রোগ, তা নিশ্চিত ভাবে বলতে পারব না। এই রোগ থেকে সুস্থ হওয়া যায় কি না, তা-ও জানি না। তবে যাই হয়ে থাক, পুতিনের ভগ্নস্বাস্থ্যের সঙ্গে ইউক্রেনে সেনা অভিযানের সরাসরি যোগ রয়েছে।’’

পুতিন ঘনিষ্ঠ এক রুশ ধনকুবেরও পশ্চিমী দুনিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে কথোপকথনে পুতিনের শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেছেন।

ওই কথোপকথনের রেকর্ডিং হাতে এসেছে বলে দাবি করেছে ‘ইউএস ম্যাগাজিন নিউ লাইনস’।  রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে আলোচনার সময় ওই ধনকুবেরকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা চাই, ওঁর মৃত্যু হোক। রাশিয়া, ইউক্রেন-সহ বহু দেশের অর্থনীতিকেই শেষ দিয়েছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর