21 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল বহিষ্কার

বিএনএ, চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানান।

পত্রে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনটির দক্ষিণ জেলার কমিটি থেকে শাকিলকে বহিষ্কারাদেশ দিয়েছেন তারা।

এতে বিশেষভাবে উল্লেখ করা হয়, বহিষ্কার পরবর্তী শাকিলের কোন কর্মকাণ্ডের দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা নিবে না।

এর আগে গেলো সোমবার (১৪ এপ্রিল) বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলাও দায়ের করেছেন বোয়ালখালী থানায়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী