29 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত ও ইমন (১৬) নামে আরেক কিশোর আহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১১টায় পাহাড়তলী থানার ঈদগাঁও কাঁচা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম হালিশহর থানাধীন পানিরকল বউ বাজার এলাকার মো. জহিরের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, রাত সোয়া ১১টায় কাঁচা রাস্তার মাথা এলাকায় ফাহিম ও ইমন নামে দুই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে ফাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ইমন ২৪নং ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী