20 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সবকিছুতেই সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবেনা : সালমান এফ রহমান

সবকিছুতেই সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবেনা : সালমান এফ রহমান


বিএন এ, ঢাকা : প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমরা নাগরিকরা এবং পুরো সমাজের সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নেই, তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সবকিছুতেই সরকারের ওপর নির্ভরশীল  হওয়া যাবেনা।

শনিবার (১৬ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, আমি মনে করি আমাদের লেকগুলো এত সুন্দর, এগুলোকে যদি আবার জীবিত করতে পারি, তাহলে অনেক কিছু করার সুযোগ আছে। আর এটা করা সম্ভব। এটা একটা উদ্যোগের ব্যাপার।

গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি। আগামী সাত দিনের মধ্যে লেকটি পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে প্রতিটি ভবনকে ইটিপি প্ল্যান্ট করার নির্দেশনাও দিয়েছেন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ বিভিন্ন দূতাবাস থেকে আমন্ত্রিত অতিথিরা।

পরিচ্ছন্নতা অভিযানে গুলশান সোসাইটির পাঁচটি স্কুলের শিক্ষার্থী এবং কয়েকটি সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

বিএনএনিউজ /রেহানা/ এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী