20 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এক সিনেমায় তিন খান!

এক সিনেমায় তিন খান!

সিনেমা

বিনোদন ডেস্ক: বলিউডের বহুল আলোচিত তিন তারকা সালমান, শাহরুখ ও আমির খান। বলিউড ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা তাদের একসঙ্গে একই চলচ্চিত্রে দেখার। যদিও এই চাওয়া নানা কারণে পূরণ হয়নি। এবার এক সিনেমায় একসঙ্গে অভিনয় করার ইচ্ছা পোষণ করলেন আমির খান।

শুক্রবার (১৫ মার্চ) ছিল আমির খানের ৫৯তম জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন তিনি। লাইভে এসে দুই খানকে নিয়ে মুখ খুলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এসময় একসঙ্গে অভিনয়ের বিষয়েও কথা বলেন তিনি।

আমির খান বলেন, ‘এমনকী আমিও মনে করি, আমাদের একসঙ্গে একটি সিনেমা করা উচিত। শাহরুখ খান, সালমান খান ও আমি যখন একত্রিত হই, তখনো আমরা আলোচনা করি আমাদের ক্যারিয়ারে অবশ্যই একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করা উচিত। আমাদের জন্য এবং দর্শকদের জন্য একসঙ্গে একটি সিনেমা করার সর্বাত্মক চেষ্টা করব। আমরা এমনটা ভেবেছি, দেখা যাক কি হয়! আশা করি, ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই আমরা কাজটি করব। আমরা তিনজনই একসঙ্গে অভিনয় করতে ভীষণভাবে আগ্রহী।’

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের। এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন আমির খান। তা ছাড়াও আরো কয়েকটি কাজ হাতে নিয়েছেন আমির।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী