20 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবি’র ট্রেজারার হলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

নোবিপ্রবি’র ট্রেজারার হলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

নোবিপ্রবি’র ট্রেজারার হলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর কে নোবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাপান সরকারের মনবুকাগাকুশো স্কলারশিপ নিয়ে জাপানের উতসুনোমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরপর চার বারের নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন এবং প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বিএনএ/ শাফি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী