20 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মাহবুবুর রহমান (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ এর ইস্ট এলাকার বাসিন্দা আবু শামার ছেলে। ক্যাম্প ৫-এ তার শ্বশুরবাড়ি। আর মরদেহ মিলেছে ক্যাম্প ৯ এলাকায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান গিয়ে হাত বাঁধা-মুখ বাঁধা গলাকাটা মরদেহ পাওয়া যায়।

এর আগে বুধবার ভোরেও দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী