21 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাইয়ে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে সেলিনা আক্তার স্বপ্না (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা আক্তার স্বপ্না লক্ষীপুরের কমলনগর উপজেলার চর কাটালিয়া ইউনিয়নের চর পাগলা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিনা আক্তার ও আঁখি আক্তার কালামপুর এলাকার বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে কালামপুর বেসিক শিল্প নগরীর বিলায়েত বেকারীতে কাজ করতো। আঁখি আক্তার কর্মস্থান থেকে বাসায় ফিরে ভিতর থেকে দরজা আটকানো দেখে স্থানীয়দের খবর দেয়। পরে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ হোসেন বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী