26 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মৎস্য ঘেরে লুকানো প্রায় সাড়ে ৫ কোটি টাকার আইস জব্দ

মৎস্য ঘেরে লুকানো প্রায় সাড়ে ৫ কোটি টাকার আইস জব্দ

মৎস্য ঘেরে লুকানো প্রায় সাড়ে ৫ কোটি টাকার আইস জব্দ

বিএনএ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে মৎস্য ঘেরে লুকানো আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকার১ কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার(১৫ মার্চ) ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে মৎস্য ঘের থেকে ওই সব আইস উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করেন্।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল নুরুল কবিরের মৎস্য ঘেরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ১ কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করা হয়। মালিক নুরুল কবিরের সম্ভাব্য স্থানে অভিযান চালানোর পরেও পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

নুরুল কবির খারাংখালী মহেশখালীয়া পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তাঁকে পলাতক দেখিয়ে মামলা রুজু করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী