31 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » হেলিকপ্টারে গেল দুর্গম ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম

হেলিকপ্টারে গেল দুর্গম ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম


বিএনএ, রাঙামাটি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙামাটি চার উপজেলা পরিষদের নির্বাচন। এর মাঝে দুই উপজেলা জুরাছড়ি ও বরকলের দুর্গম ৯ টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সাথে চলে গেছেন নির্বাচন কর্মকর্তারাও।

সোমবার (৬ মে) জুরাছড়ি আর্মি ক্যাম্প থেকে জুরাছড়ির ৭ টি এবং বরকলের ২ টি দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

জানা যায়, নির্বাচনী সরঞ্জাম গুলো হলো- ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুচনীয় কালি। ৮ মে ভোট গ্রহণ ও ফলাফল গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা ফিরে আসবেন।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন বলেন, প্রথম ধাপে ৮ মে রাঙামাটির চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে সময় লাগে। তাই আজকে ৯ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮