18 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দেয়াল ধসে নারীর মৃত্যু

রাজধানীতে দেয়াল ধসে নারীর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে দেয়াল ধসে নিচে টিনশেড বাড়ির উপরে পড়ে। ঘরে থাকা রেশমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার রাতে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

সোমবার (৬ মে) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন।

তিনি জানান, রোববার দিবাগত রাতে মোহাম্মদপুর ঢাকা উদ্যান রোড-১, ব্লক-সি এলাকায় একটি নির্মাণাধীন ১৬তলা ভবনের ১০তলা থেকে দেয়াল ভেঙে পাশের টিনের চালার উপর পড়ে।এ সময় ওই ঘরে থাকা রেশমা নামে এক নারী গুরুতর আহত হন। পরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা