25 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : রাজিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি মো. ফারুক (৩৪)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৫ মে) রাত পৌনে দশটার দিকে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক মাদার্শা এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ জানায়, আসামি ফারুক ও আলমগীর প্রতিবেশী হয়। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিবাধ চলছিল। স্থানীয় চেয়ারম্যান সমঝোতা করলেও গ্রেপ্তার মো. ফারুক জমি নিয়ে তাদের সঙ্গে পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়। গত ১৬ এপ্রিল ভুক্তভোগীর জমির উপরে মো. ফারুকের নেতৃত্বে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় ভূক্তভোগী মো. আলমগীর টিনের বেড়া দেওয়ায় বাধা দিলে মো. ফারুক ও তার অন্যান্য সহযোগীরা আলমগীরের উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। আলমগীরের মা রাজিয়া বেগম ছেলেকে বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। পরে মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল রাজিয়া বেগম মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় রাজিয়া বেগমের ছেলে মো. আলমগীর বাদী হয়ে সাতকানিয়া থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, সাতকানিয়া থানার রাজিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি মো. ফারুক গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় অবস্থান করছে। এমন

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে দশটার দিকে মুরাদপুরে অভিযান চালিয়ে রাজিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি মো. ফারুককে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের