29 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় নাক-মুখ থেতলানো ভ্যানচালকের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় নাক-মুখ থেতলানো ভ্যানচালকের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নাক-মুখ থেতলানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের তথ্য, তাকে ইট বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি সেগুনবাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আবু ছৈয়দের (৫৫) বাড়ি রাঙ্গুনিয়ার ইছাখালি ইউনিয়নের আদর্শ গ্রামে। তিনি পেশায় ভ্যানচালক বলে পুলিশ জানিয়েছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ‘সেগুন বাগানের ভেতর লাশটি পড়েছিল। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। স্থানীয় লোকজন দেখে থানায় খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। তার নাক-মুখ একেবারে ইট দিয়ে থেতলানো ছিল।’

‘প্রাথমিকভাবে আমরা যা জানতে পেরেছি, আবু ছৈয়দ এবং তার একজন বন্ধুস্থানীয় মিলে নিয়মিত সেগুন বাগান এলাকায় গাঁজা সেবন করতো। আজ (রোববার) সকালেও তাদের ওই এলাকায় একসঙ্গে দেখা গেছে। পরে আর বন্ধুকে দেখা যাচ্ছে না। গাঁজা সেবনের সময় ওই বন্ধুই আবু ছৈয়দকে ইট কিংবা অন্য কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করেছে, এমন তথ্য পেয়েছি। তবে আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।’

এ ঘটনায় আবু ছৈয়দের পরিবার মামলা করতে রাজি হচ্ছে না জানিয়ে ওসি বলেন, ‘শেষপর্যন্ত পরিবারের সদস্যদের রাজি করাতে না পারলে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।’

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী