27 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দিল্লিতে রংয়ের কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

দিল্লিতে রংয়ের কারখানায় বিস্ফোরণ, নিহত ১১


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের রাজধানী দিল্লির আলিপুরে একটি রংয়ের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রংয়ের কারখানায় বিস্ফোরণের পর পরই আগুন লাগে।

আগুনের খবর পেয়েই ২২টি দমকল ঘটনাস্থলে যায়।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে ২২টি ইঞ্জিন যায়। চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১১ জন মারা গেছেন। দুই জন নিখোঁজ। আহত হয়েছেন চারজন ।

পুলিশ জানিয়েছে, মৃত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। তাতেই ১১ জন মারা যান। তারপর আগুন লাগে। তাদের দেহ পুড়ে যায়। দেহ শনাক্ত করার কাজ চলছে। কেন  বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

ওই রংয়ের কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশে একটি বাড়িতে এবং একটি নেশা মুক্তি কেন্দ্রেও ছড়ায়। তবে দমকল কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

ভারতের বিভিন্ন শহরে নিয়মিত আগুন লাগার ঘটনা ঘটে। দিল্লিতেও প্রায়ই বাড়ি, বাজার, আবর্জনার স্তূপে আগুন লাগে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা