23 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হুদার ‘তৃণমূল বিএনপি’ ইসির নিবন্ধন পেল

হুদার ‘তৃণমূল বিএনপি’ ইসির নিবন্ধন পেল


বিএনএ, ঢাকা : রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি। তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়েছে। তাদের প্রতীক দেয়া হয়েছে ‘সোনালী আঁশ’। দলটির নিবন্ধন নম্বর- ৪৫।

ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ১০৯৪৯/২০১৮ এর ২০১৮ সালের ৬ নভেম্বরের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর- ৩০২৪, ২০১৯ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩০২৩ অব ২০১৯ এর ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চেপ্টারের বিধান অনুযায়ী তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। এই দলের জন্য সোনালী আজ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০৪৫।’

এছাড়া প্রজ্ঞাপনে দলটির প্রধান কার্যালয় হিসেবে-৩৩ তোপখানা রোড, ১৫/সি (১৬তলা), পল্টন, ঢাকার ঠিকানা উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা