24 C
আবহাওয়া
৫:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে একলাখ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারে একলাখ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারে একলাখ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালংয়ে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

আটক শরিফ হোসেন (২১) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বশির আহম্মদের ছেলে।

৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির টহল দল উখিয়ার রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একজনকে আটক করে তার কাছ থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বিএনএ/শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী