27 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শব্দ দূষণের অপরাধে ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা

শব্দ দূষণের অপরাধে ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা


বিএনএ, ফেনী : ফেনীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণ করার অপরাধে ৪ পরিবহন চালককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৮টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবীব খান ও ফাহমিদা আক্তার এ রায় প্রদান করেন।

জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৩টি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকচালককে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবহনগুলো থেকে ৮টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ফেনী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারি গণপরিবহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন সময় প্রচার চালানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন