32 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


বিএনএ, ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এতো পরিমাণ যে হবে সে তথ্য ছিল না। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভবিষ্যতে  কী নির্দেশনা দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।

অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা অন্যায় করেছেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ