23 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে গালকাটা মোমিন গ্রেপ্তার

সাভারে গালকাটা মোমিন গ্রেপ্তার

সাভারে গালকাটা মোমিন গ্রেপ্তার

বিএনএ, সাভার : ঢাকার সাভারে মারামারির মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোমিন ওরফে গালকাটা মোমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার পানধোয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোমিন ওরফে গালকাটা মোমিন (৩৫) আশুলিয়ার পানধোয়া এলাকার ফজর আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০১৬ সালে মারামারির ঘটনায় মোমিনের বিরুদ্ধে থানায় মারামারির মামলা করেন এক ভুক্তভোগী। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ১৪ মাসের সাজা প্রদান করেন। কিন্তু মোমিন দীর্ঘ দিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। পরে সোর্স ও প্রযুক্তির সহায়তায় তাকে পানধোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, মোমিন নামে এক ব্যক্তিকে আজ সন্ধ্যায় পানধোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মামলার ১৪মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

বিএনএনিউজ/ ইমরান খান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা