30 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে ধামসোনাবাসী পাচ্ছে নতুন পৌর সভা: ডা. এনাম

সাভারে ধামসোনাবাসী পাচ্ছে নতুন পৌর সভা: ডা. এনাম

জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

বিএনএ, সাভার প্রতিনিধি: সরকারি স্থাপনা, বিপুল সংখ্যক জনসংখ্যা, শিল্পের গুরুত্ব বিবেচনায় সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পৌরসভায় রূপান্তরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে ঢাকা পোস্ট ডটকম নামে একটি নতুন সংবাদ মাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ শহর হিসেবে গড়ে উঠেছে। এখানে প্রচুর শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক সরকারি স্থাপনাও এখানে আছে। এই কারণে এই অঞ্চলের লোকজনের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্যে এটাকে পৌরসভায় রূপান্তর করা দরকার। এটা অনেক দিন ধরেই দাবি উঠছিল। সেই অনুযায়ী ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রালয়ে তিনি আবেদন দিয়েছেন। আবেদন দেওয়া মাত্রই এটার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার ফলাফল আমরা পাব, পৌরসভা হিসেবে দেখতে পাব।’

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামসহ প্রমুখ। প্রসঙ্গত, ঢাকা জেলার সাভার উপজেলার ১২টি ইউনিয়ন তিনটি ঢাকা-২, ঢাকা-১৯ ও ঢাকা-১০ আসনে বিভক্ত।

এর মধ্যে শুধু ঢাকা-১৯ আসনেই ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। জনসংখ্যার গুরুত্বে ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া ও শিমুলিয়া নিয়ে আশুলিয়া থানা গঠিত হয়েছে ২০০৫ সালেই। কিন্তু বর্তমানে ডিইপিজেড ও পরমাণু গবেষণা কেন্দ্রসহ বিপুল সংখ্যক শিল্প ও আবাসন গড়ে ওঠায় গুরুত বিবেচনায় সরকার মন্ত্রালয়ে ধামসোনা ইউনিয়নকে স্বতন্ত্র পৌর সভা করার আবেদন করা হয়।

বিএনএনিউজ২৪/ ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের