26 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামি বিপ্লব গ্রেফতার

ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামি বিপ্লব গ্রেফতার

ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলার আসামি বিপ্লব গ্রেফতার

বিএনএ, গাজীপুর : গাজীপুরে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার তিন নম্বর আসামি বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার(১৫ জানুয়ারী) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন  র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম।

অভিযুক্ত বিপ্লব জেলার কাওরাইদ গ্রামের মৃত নারায়ন পাগলার ছেলে।এর আগে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়। নিহতের বড় ভাই রতন মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য,বৃহস্পতিবার রাতে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বেলদিয়া গ্রামের আবদুল কাদিরের ছেলে নয়ন শেখকে পুকুরে নেমে হত্যা করা হয়। ক্রিকেট খেলায় বিরোধের জেরে খুন হন তিনি। এই হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী খায়রুল ইসলাম মীরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিএনএ/ এম.এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী