18 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে ভোটকেন্দ্রে সাংবাদিক লাঞ্ছিত

সাভারে ভোটকেন্দ্রে সাংবাদিক লাঞ্ছিত

সাভারে মেয়রপুত্র শাহিনের হাতে সাংবাদিক লাঞ্ছিত

বিএনএ, সাভার : সাভার পৌরসভা নির্বাচনে একটি ভোট কেন্দ্রে বাংলানিউজের সাভার করেসপন্ডেন্ট সাগর ফরাজীর ফোন কেড়ে নেওয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মেয়রপুত্র কামরুল হাসান শাহিন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল ক্যাডেট একাডেমির মহিলা কেন্দ্র এ ঘটনা ঘটায়।
সকালে সাভারের ৫ নং ওয়ার্ডের সেই ভোট কেন্দ্রে গিয়ে প্রথম নারী ভোটারের অভিজ্ঞতা সম্পর্কে জানতে গিয়ে ভিডিও ধারণ করার পর্যায়ে মেয়র প্রার্থী আব্দুল গণির ছেলে শাহিন এসে ফোন কেড়ে নেয়। এছাড়া সে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালিজ করে। পরে ধামরাই থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা ফোন ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেন।
এসময় ক্ষিপ্ত হয়ে বাংলানিউজের প্রতিবেদককে কামরুল হাসান শাহিন বলেন, তরা আইছোস কেন এখানে। ভিডিও চু…। মা….. ২০ কোটি টাকা খরচ করছি নির্বাচনে। এখান থেকে চলে যা। মাইরা ফাটায়া দিমু।
এসময় বাংলানিউজের প্রতিবেদকের পাশে থাকা গণমাধ্যমকর্মী বলেন, মেয়র পুত্র হুট করে এসে তার ফোন কেড়ে নেয়। শুরু করে গালিগালাজ। এসময় একজন পুলিশ কর্মকর্তা এসে শাহিনকে নিয়ে যায়। ও সাগরের ফোন ফেরত দিয়ে দেয়।
টাঙ্গাইল ক্যাডেট একাডেমির মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আসলে তেমন কিছু হয়নি। একটু কথা কাটাকাটি হয়েছে আরকি।
এ বিষয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুনীর হোসেন খান বলেন, আমার কাছে একটি লিখিত অভিযোগ দিলে আমি তদন্ত করে ব্যবস্থা নিবো।

বিএনএ/ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী