31 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাইডেনের পরামর্শক কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা

বাইডেনের পরামর্শক কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা

বাইডেনের পরামর্শক টিমে কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা

বিএনএ বিশ্বডেস্ক : ভারতীয় কাশ্মীরের নারী সামিরা ফাজিলি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শক টিমে স্থান পেয়েছেন । তিনি বাইডেনের নবগঠিত ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’ (এনইসি)-এর একটি ইউনিট টিমের প্রধান হয়েছেন।

করোনাভাইরাস মহামারীর আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতির পুনরুজ্জীবনের দিক নির্দেশ করবে এনইসি। সংস্থার ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন সামিরা ।

সামিরা এর আগে ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে ছিলেন । তার জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। হার্ভার্ড কলেজ এবং ইয়েল ল’স্কুলের সাবেক এ শিক্ষার্থী কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে।

প্রসঙ্গত, বাইডেনের ‘রানিং মেট’ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী