23 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র হবে বৈধ লক্ষ্যবস্তু: ক্রেমলিন

ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র হবে বৈধ লক্ষ্যবস্তু: ক্রেমলিন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে সেগুলো রুশ সেনাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার (১৪ ডিসেম্বর) ওয়াশিংটনের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পেট্রিয়ট অবশ্যই রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে তবে তিনি গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে তেমন কিছু বলতে চান না। পেসকভ বলেন, মার্কিন সরকারের সিদ্ধান্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এর আগে মঙ্গলবার গণমাধ্যম খবর দিয়েছিল যে, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে। এই ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ব্যাপারে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনকে অনুরোধ করে আসছিল ইউক্রেন।

নাম প্রকশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছিল যে, ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে তবে এখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের স্বাক্ষর প্রয়োজন।

গত মাসে পেন্টাগন বলেছিল, ইউক্রেনের অনুরোধ বাইডেন্ট প্রশাসন বিবেচনা করছে। তবে, সে সময় রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, আমেরিকা যদি ইউক্রেনে প্রেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে অবিলম্বে সেগুলো রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!