28 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোর নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। চিকিৎসাধীন শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শান্ত।

নিহত শান্ত হাজারীবাগ ১০ নাম্বার গলিতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম আফজাল হোসেন।

নিহত শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামে এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের আটক করে। এটি শুনে সেখানে গিয়েছিল শান্ত। তখন শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে মারা যায় সে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে