26 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

বিশ্বডেস্ক : হামাস যোদ্ধারা জ্বালানী মজুদ করেছে এমন অভিযোগে ফিলিস্তিনের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

বুধবার (১৫ নভেম্বর)ভোর থেকে অভিযান শুরু করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, আল শিফা হাসপাতালে তারা হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

উত্তর গাজায় অবস্থিত হাসপাতালটিতে বর্তমানে ৬৫০ জন রোগী, ৫-৭ মতো বাস্তুচ্যুত মানুষ এবং এক হাজারেরও বেশি চিকিৎসাকর্মী ও চিকিৎসক রয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর স্নাইপার ও ড্রোন হামলার কারণে হাসপাতালে অবস্থানরতরা মৃত্যুর প্রহর গুনছে।

এমনিতেই জ্বালানি ও ওষুধ সংকটের কারণে গাজার হাসপাতালে রোগীদের কোনো চিকিৎসা দিতে পারছেন না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনারা হাসপাতালে থাকা হামাস সদস্যদের আত্মসমর্পন করার আহবান জানিয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের