27 C
আবহাওয়া
৮:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ ৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রফেসর মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বোর্ডে এ বছর ফরম পূরণকারী পরীক্ষার্থী সংখ্যা ৭৮ হাজার ৯২০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা ৩৭ হাজার ৪৫৩ জন ও অংশগ্রহণকারী ছাত্রী সংখ্যা ৪০ হাজার ১৬৮ জন ও মোট পাশ করেছেন ৪৯ হাজার ০৬৯ জন শিক্ষার্থী।

ছাত্রদের মধ্যে পাশ করেছেন ২২ হাজার ৯৩৫ জন ও পাশের হার ৬১.২৪ শতাংশ। ছাত্রীদের মধ্যে পাশ করেছেন ২৬ হাজার ১৩৪ জন ও পাশের হার ৬৫.০৬ শতাংশ। মোট জিপিএ ৫ পরীক্ষার্থী ৪ হাজার ৮২৬ জন। এদের মধ্যে ছাত্র ২ হাজার ১০৯ জন ও ছাত্রী ২ হাজার ৭১৭ জন।

শাখাভিত্তিক পাশের হার, বিজ্ঞান ৮৫.৮৯ শতাংশ, মানবিক শাখা: ৫৮.২০ শতাংশ, ব্যবসায় শিক্ষা শাখা: ৫০.৭৩ শতাংশ।

জেলাভিত্তিক পাশের হার, জামালপুরে ৬৫.৭৪ শতাংশ, ময়মনসিংহে ৬৩.৪৩ শতাংশ, নেত্রকোনায় ৬২.৯০ শতাংশ ও শেরপুরে ৫৮.০১ শতাংশ।

বিএনএনিউজ/হামিমুর রহমান হামিম/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন