স্পোর্টস ডেস্ক: আইসিসি ওর্য়াল্ডকাপ ২০২৩( icc world cup 2023) এর রোববারের (১৫ অক্টোবর)(England v Afghanistan
আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ টি-টোয়েন্টি স্টাইলে খেলে ৩৩ বলেই ফিফটি আদায় করে নেন। ইব্রাহিম জাদরান ৪৮ বলে ২৮ রান করেন।
কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১১৪ রান জমা করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান।
এরপর চরম ব্যাটিং বির্পযয়ে পড়ে যায় আফগানিস্তান। মাত্র ৭৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় তারা। ৫৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কায় ৮০ রান করে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ।
সপ্তম উইকেটে জুটিতে রশিদ খানকে সঙ্গে নিয়ে ৪৮ বলে ৪৩ রানেরে জুটি গড়েন ইকরাম আলি খিল। ২২ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে ফেরেন রশিদ খান।
এরপর মুজিব উর রহমানের সঙ্গে মাত্র ২৩ বলে ৪৪ রানের জুটি গড়ে ফেরেন ইকরাম। তিনি ৬৬ বলে তিনটি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে সাজ ঘরে ফেরেন।
দলীয় ২৭৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুজিব। তার আগে মাত্র ১৬ বলে তিন চার আর এক ছক্কায় খেলেন ২৮ রানের ঝড়ো ইনিংস। শেষ আফগান ব্যাটসম্যান হিসেবে ফজল হক ফারুকি আউট হলে ৪৯দশমিক ৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান দল।
আফগানিস্তান একাদশ
![]()

