20 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

আফগান

বিশ্ব ডেস্ক: ৯ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে যে, পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। ভূমিকম্পের গভীরতা ছিল ৬.৩ কিলোমিটার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে উত্তর-পশ্চিম আফগানিস্তানের ভূমিকম্পে এরই মধ্যে নিহত ও আহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। সম্প্রতি দেশটির এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

কাবুলে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সাইক বলেন, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ২০টি গ্রামের প্রায় দুই হাজার ঘর-বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।

সায়েক জানিয়েছেন যে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বের করার জন্য উদ্ধারকারীরা ঝাঁপিয়ে পড়েছে বলে আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মৃত ও আহতদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতি মোকাবেলায় কাবুলকে সাহায্য করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। গত ৭ অক্টোবর শনিবার ও ১১ অক্টোবর বুধবার আফগানিস্তানের বিস্তৃত অঞ্চলজুড়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা