27 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়া কাপ জিতলো ভারতের মেয়েরা

এশিয়া কাপ জিতলো ভারতের মেয়েরা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। এ নিয়ে সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়ে।

এদিন এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে লঙ্কান মেয়েরা। অল আউট না হলেও ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এর আগে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮১ রানে  অল আউট হয়েছিলো ভারত। যা ছিল এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড।

টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরুতেই ভারতের বোলারদের  তোপের মুখে দলীয় ৯ রানেই সাজঘরে ফেরে চার লঙ্কান ব্যাটার। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় ৪৩ রানে ৯ উইকেট হারায় তারা। শেষ দিকে দুই টেলেন্ডার রানাভিরা ও কুলাসুরিয়া ব্যাটে ভর করে অল আউটের লজ্জা থেকে রেহায় পায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান নেন অপরাজিত থাকা রানাভিরা। নির্ধারিত ২০ ওভারে ৬৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কান মেয়েরা।

৬৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকে স্মৃতি মান্ধানা।  ৩২ রানের উদ্বোধনী জুটির পর ৮ বলে ৫ করে আউট হন ওপেনার শেফালি ভর্মা। এরপর দ্রুতই ফরে যান রদ্রিগেজ। পরে আর কোন উইকেট হারাতে হয়নি ভারতের। অধিনায়ক হারমানপ্রীত কোরকে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন স্মৃতি মান্ধানা। হারপ্রীত ১৪ বলে ১১ ও স্মৃতি ২৫ বলে ঝড়ো ৫১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার সেমিফাইনালেই উঠতে পারেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ