24 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত

বিএনএ বিশ্ব ডেস্ক: এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুক্তরাজ্যের  হাউস অব কমন্সের আইনপ্রণেতা ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস।

শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয়দের সঙ্গে আলোচনার সময় পূর্ব ইংল্যান্ডের একটি চার্চে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেশটির ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কাউন্টি এসেক্সের এমপি ছিলেন তিনি। ঠিক কী কারণে তার ওপর হামলা চালানো হলো, তা এখনও স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আল-জাজিরা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন ৬৯ বছর বয়সী অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন তিনি।

এসেক্স পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার একটু পরে তারা ছুরিকাঘাতের একটি রিপোর্ট পান তারা। ঘটনার পর একজনকে গ্রেফতার এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত আছে এমন সন্দেহে আর কাউকে খোঁজা হচ্ছে না। জনগণের জন্য আর কোনো নিরাপত্তা শঙ্কা আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী