27 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

বিএনএ, ঢাকা : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পঞ্চাশ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে।   স্থানীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি টাকা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

রাজধানীর শেরেবাংলা নগরের মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এডিমন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেওয়া হবে।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা সফল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি। প্রকল্পগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। বাজেট সহায়তা আমরা যেকোনো সময় পেতে পারি। আলোচনা হচ্ছে কিছু শর্ত তো থাকবেই। যেমন টাকা ধার নিলে তো কবে পরিশোধ করা হবে সেটিও তো একটি শর্ত।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!