20 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেব্রুয়ারিতেই ভোট, কেউ প্রতিহত করতে পারবে না: প্রেস সচিব

ফেব্রুয়ারিতেই ভোট, কেউ প্রতিহত করতে পারবে না: প্রেস সচিব

নির্বাচনের তারিখ কবে ঘোষণা জানালেন প্রেস সচিব

বিএনএ, মাগুরা : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। কোন শক্তিই এটি প্রতিহত করতে পারবে না।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ জেলা মাগুরায় অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এরইমধ্যে সম্পৃক্ত সব দফতর কাজ শুরু করেছে। বর্ষা শেষে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ দেখা যাবে। ম্যান্ডেট নিয়ে জনগণের দরজায় যাবে সম্ভাব্য প্রার্থীরা। ভোটের সময় নিয়ে কারও সংশয় থাকলে তা তখনই কেটে যাবে। এ সময় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ব্যবসায়ী আল-আমিনের কবর জিয়ারত করেছি। বাকিদের কবরও জিয়ারত করার পরিকল্পনা রয়েছে। এই শহীদদের আত্মদানের কারণেই আমরা স্বাধীনভাবে কথা বলা ও রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী