20 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাবুল ছাড়া সব শহর তালেবানের দখলে

কাবুল ছাড়া সব শহর তালেবানের দখলে

তালেবান

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়া দেশটির গুরুত্বপূর্ণ সব শহর এখন তালেবান যোদ্ধাদের দখলে। দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফের পর তারা জালালাবাদ শহরেরও দখলে নিয়েছে। আফগান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে এখন ২৫টিই তালেবান যোদ্ধাদের দখলে। খবর- এএফপি।

এএফপি জানায়, রোববার সকালে নাঙ্গরাহার প্রদেশের রাজধানী জালালাবাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এখন একমাত্র কাবুলই গুরুত্বপূর্ণ শহর যা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

জালাবাদের বাসিন্দা আহমাদ ওয়ালি বলেন, আমরা সকালে ঘুম থেকে জেগে দেখি গোটা শহরে তালেবানের পতাকা উড়ছে। তারা কোনো ধরনের যুদ্ধ ছাড়াই শহরে প্রবেশ করেছে। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তালেবান।

এর আগে তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অবশিষ্ট একমাত্র ঘাঁটি বাল্খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের দখল নেয়। সেনাদের মনোবল বাড়াতে এবং স্থানীয় মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে আলোচনা করতে কয়েক দিন আগে ওই শহরে গিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি।

জানা গেছে, কুখ্যাত যুদ্ধবাজ মার্শাল আবদুর রশিদ দোস্তুম ও তাজিক গোষ্ঠীর কমান্ডার আতা মোহাম্মদ নুর মাজার-ই-শরিফ থেকে পালিয়ে গেছেন। দোস্তুমের ফাঁকা বাড়িতে তালেবান যোদ্ধাদের ঘুরে বেড়ানোর ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী