27 C
আবহাওয়া
২:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষাধিক আফগানকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র

লক্ষাধিক আফগানকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র

লক্ষাধিক আফগানকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সহায়তা করা লক্ষাধিক আফগানকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি জুলাইয়ের শেষ দিকে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু হতে পারে। আফগান অনুবাদক তাদের পরিবারসহ এই আশ্রয় প্রার্থীর সংখ্যা এক লাখ ছাড়াতে পারে।বুধবার (১৪ জুলাই) এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এমন খবর দিয়েছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আফগানিস্তানে মার্কিন বাহিনী ও মিত্রদের সহায়তাকারী আফগান নাগরিক এবং তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের ফ্লাইট চালু হতে যাচ্ছে।

অনুবাদকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে যেতে প্রস্তুত, তারা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরাক ও আফগান অনুবাদকদের জন্য বিশেষ অভিবাসন ভিসা কর্মসূচির অধীন আবেদন করেছেন।
গত দুদশক ধরে মার্কিন ও ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করা আফগান অনুবাদকরা তালেবানের প্রতিহিংসার ভয়ে দিন পার করছেন। এখন পর্যন্ত ১৮ হাজার অনুবাদককে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। তাদের পরিবারসহ এই আশ্রয় প্রার্থীর সংখ্যা এক লাখ ছাড়াতে পারে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের