32 C
আবহাওয়া
৪:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ভোলার গ্যাস সরবরাহের দাবিতে নাগরিক আন্দোলন গঠন

ভোলার গ্যাস সরবরাহের দাবিতে নাগরিক আন্দোলন গঠন


বিএনএ, বরিশাল : ভোলার গ্যাস ঢাকায় সরবরাহে ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিল করে বরিশালে সরবরাহের দাবিতে গঠন করা হয়েছে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’। বৃহস্পতিবার (১৫ জুন) ভোলা শহরের মিউনিসিপালিটি কো-অপারেটিভ কার্যালয়ে মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটি গঠন করা হয়।

‘ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

সভায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, বিশিষ্ট নাগরিক বাহাউদ্দীন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার,  ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের সংগঠক শওকত হোসেন, বিশিষ্ট সাংবাদিক নিয়ামত, বিশিষ্ট নাগরিক হাফেজ মুহাম্মদ বনি আমিন প্রমুখ।

তাঁরা বলেন, ভোলার গ্যাস দিয়ে ভোলাসহ অনুন্নত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি। এই গ্যাস দিয়ে ভোলাসহ বরিশালের কলকারখানায় ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে জনগণের দাবির প্রেক্ষিতে সর্বশেষ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী বরিশালে সমাবেশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরও দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের কোন ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের এই চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। এই চুক্তি দক্ষিণাঞ্চলের  উন্নয়নকে বহুগুণ পিছিয়ে দেবে। বক্তারা অবিলম্বে ইন্ট্রাকোর সাথে এই চুক্তি বাতিল করে ভোলার গ্যাস ভোলাসহ বরিশাল বিভাগের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের দাবি জানান। অন্যথায় বরিশালবাসীকে সাথে নিয়ে বরিশাল থেকে ভোলা রোডমার্চ,লংমার্চের মত কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি জানান বক্তারা।

সভাশেষে মোবাশ্বির উল্লাহকে আহবায়ক এবং ডা: মনীষা চক্রবর্তীকে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’ প্ল্যাটফর্ম গঠন করা হয়। এই প্ল্যাটফর্ম থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। আগামী ১৮ জুলাই ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল