27 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে বাপ্পি-মেহেদী

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে বাপ্পি-মেহেদী

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে বাপ্পি-মেহেদী

বিএনএ, ববি: বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাপ্পি শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান।

বুধবার (১৫ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর বিকাল ৪ টা ৫৫ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৭৩ জন সদস্য ভোটারের মধ্যে ১৫৯ জন ভোটার ভোট প্রদান করেন। এতে ভোট প্রদানের হার ছিল ৯১.৯ শতাংশ।

সভাপতি পদে মো. বাপ্পি শিকদার ৬৯.৮১ শতাংশ এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ৭৫.৪৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন মাসুম মাহমুদ। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে তাসফিক হাসান লিংকন ও লামিয়া বন্যা এবং উপ-নির্বাচন কমিশনার আবু সাদাত দায়িত্ব পালন করেন।

প্রধান নির্বাচন কমিশনার মাসুম মাহমুদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার অন্যতম একটি উদাহরণ হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নির্বাচন যেখানে প্রতিটি সদস্য নিজস্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের অধিকারের বিষয়টি ফুটিয়ে তোলেন। এসময় তিনি সকল সদস্য ও বিতার্কিকদের একত্রে কাজ করার আহ্বান জানান।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম।এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী